
মির্জা ফখরুলের দাবি: অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হোক, তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, এর জন্য প্রথমত প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করে তোলা জরুরি, যাতে জনগণের মধ্যে বিশ্বাস সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক








