
জামায়াত-এনসিপি নিয়ে প্রশ্ন তুলে সংসদে মনিরুল হকের মন্তব্য
বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রোববার জাতীয় সংসদের অধিবেশনেই জামায়াত ও এনসিপি নিয়ে সরাসরি মত প্রকাশ করেছেন। তিনি বলেন, স্বাধীনতার পরও এক সময় মেধাবী একটি শ্রেণি এসেছিল, তারা জাসদ গঠন করেছিল; পরে বাড়াবাড়ি করে দেশের ক্ষতি হয়েছে—দেশ ও জাতিও হারিয়েছে। তিনি আশা করেন, ‘‘আমাদের যেন সবকিছু হজম করার তৌফিক দেয়।’’ রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ








