
বিভাজনের চেষ্টাকে রোধ করার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, যা সবাই মিলে রোধ করতে হবে। রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ‘ইস্টার সানডে’ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি ও আহ্বান জানিয়েছেন। ফখরুল বলেন, আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় করতে হবে। ঘৃণার বদলে মানুষের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে








