
বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ
বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির (জগপা) সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য বিএনপির সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কুলাঙ্গার” শব্দটির অর্থ হলো বংশ বা পরিবারের কলঙ্ক। কুলাঙ্গার বলতে বোঝানো হয় এমন ব্যক্তি, যার দুষ্কর্ম বা কুকৃতি তার পরিবারের নামে কলঙ্ক সৃষ্টি করে।








