
খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজকে অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফর
খুলনা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার মাত্র ১৫ ঘণ্টা পর জেলা আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।








