
আড়াই মাস পর ঢাবি ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের পদ পুনর্বহাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে সমিত ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আড়াই মাস পর আবারও তার পদ ফিরে পেয়েছেন। বুধবার (২১ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শেখ তানভীর বারী হামিমের স্থগিত পদ থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার








