
আড়াই মাস পর পদে ফিরলেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আড়াই মাস পর তার পদে ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক হামিমের ওপর থাকা পদত্যাগের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায়








