
জামায়াতের দাবি, আগামী ১৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ চায় ডা. তাহের
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুলাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘আপনি বলেছেন, সংস্কার সম্পন্ন হলে নির্বাচন হবে। তাহলে এখন কেন সংস্কার নিয়ে টালবাহানা করছেন? আমরা কি ৩০ দিন চড়ুইভাতি খেলার জন্য গিয়েছিলাম? এটা কি কোনও খেলা বা হাড্ডুডু? আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বের। আমরা বিষয়টিকে খুব সিরিয়াসলি নিচ্ছি।’ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত একটি








