
শফিকুর: প্রয়োজনে আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে
খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে শনিবার অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান ও সংসদের বিরোধী দলের নেতা ডাঃ শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংসদে সমস্যা গেলে তারা সরাসরি মাঠে জনগণের কাছে গিয়ে তাদের অবস্থান তুলে ধরবেন। তিনি আরও বলেন, “যেখানে স্পিকারের অনুমতি লাগে না, সেখানেই আমরা জনগণের








