
নির্বাচন পেছানোর চক্রান্তে এনসিপি নেই: সারজিস আলম
নির্বাচন পেছানোর কোনো চক্রান্তে এনসিপি জড়িত নেই বলে স্পষ্টভাবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দলটি দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং এই লক্ষ্যেই কাজ করছে। মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি








