
পলাতক সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত ত্রিপুরার মেডিকেল কলেজে পাঠদান করছেন
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে ছাত্রদের ক্লাস পড়াচ্ছেন—এমন তথ্য উঠে এসেছে কলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর। ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স শনিবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডা. প্রাণ








