
সুষ্ঠু নির্বাচন না হলে সরকারের সফলতা অমীমাংসিত থাকবে
সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের জন্য এক প্রকার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হয়, তবে সরকারের অর্জন বা সফলতা নিয়ে কিছুই বলতে পারবে না।’ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল








