
সরকারি দল গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে, গণভোটে যারা হ্যাঁ’র পক্ষে গণরায় দিয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, শপথ গ্রহণের দিন এবং মন্ত্রিসভার শপথের সময় থেকেই বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা শুরু হয়েছে। সেই সময় তারা গণভোটে অংশ নেওয়া এবং গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হিসেবে হ্যাঁ’র ভোট দেওয়া








