
শাকিব খানের ‘রকস্টার’—অ্যানাউন্সমেন্ট টিজার মুক্তি
শুটিংয়ের শেষ দফায় প্রবেশ করা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’-এর প্রচারণা শুরু হয়েছে। আজ শনিবার নির্মাণ দলের তরফে ছবির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছে। ৫৪ সেকেন্ডের ওই অ্যানিমেটেড ঝলকে একজন রকস্টারের শৈশব, স্বপ্ন, জনপ্রিয়তা, পতন ও তীব্র ব্যক্তিজীবনের ছাপ দেখা যায়। টিজারটি শাকিব তার নিজের সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেছেন; ক্যাপশনে তিনি লিখেছেন— ‘একটা গল্প… যা বদলে দেবে সবকিছু! আসছে খুব








