
শাড়ি প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালত সমন জারি করেছেন। আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর কক্ষে ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। মামলায় বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’








