
ঘোড়ার মাংস বাণিজ্য নিষিদ্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট; আবেদনকারী জয়া আহসান
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। রিটে আবেদনকারী হিসেবে আছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসান। সোমবার (১১ মে) দাখিল করা রিটের পক্ষে মামলা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান। রিটে তারা বিশেষভাবে দাবি করেছেন যে অসুস্থ ও








