
ফারহান-রণবীর দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতায় সালমান খান
বলিউডের আলোচিত প্রজেক্ট ‘ডন থ্রি’ ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্ব মেটাতে এবার মধ্যস্থতার কাজ এগিয়ে নিয়েছেন সালমান খান। বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, রণবীর সিং ও প্রযোজক ফারহান আখতারের মধ্যে তীব্র বিবাদ চলাকালীন পরিস্থিতি শান্তিপূর্ণভাবে ঠিক করতে দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করেছেন সালমান। তিনি চান বিষয়টি কোনো মিডিয়া সার্কাস ছাড়া সৌহার্দ্যপূর্ণভাবে মিটুক। সূত্র বলছে, সালমানের ফারহান ও রণবীর—দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক।








