
কলকাতায় মোশাররফ করিম ও স্ত্রীকে হেনস্তার অভিযোগ, এনসিপি প্রতিবাদ
ভারতে কলকাতা শহরে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তাঁর স্ত্রীকে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান মঙ্গলবার (১৬ জুন) নিজের একটি ফেসবুক পোস্টে এ ঘটনার বিবরণ তুলে ধরেন। আহসানের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে দশটার দিকে নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনের রাস্তায়। তিনি লিখেছেন, ‘‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও








