
স্ত্রী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জাহের আলভী কারাগারে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)কে স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৮ জুন) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের কক্ষে দুপুরে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হওয়া আলভীসহ তাঁর পক্ষে ঢাকা বারের সভাপতি অনোয়ার জাহিদ ভূঁইয়া ও অন্য আইনজীবীরা শুনানি








