
রাজধানীর মাল্টিপ্লেক্সে সন্ধ্যা ৬টার পর শো স্থগিত
ঈদের আমেজও মুছে না যেতেই সিনেমাপ্রেমীদের জন্য খারাপ খবর এল। রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ‘ব্লকবাস্টার সিনেমাস’ জানিয়েছে, ৫ এপ্রিল থেকে অনির্দিষ্টকাল প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব শো বন্ধ থাকবে। প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের কথা শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সরকারি জরুরি নির্দেশনা অনুসরণ করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনায় প্রতিদিন সন্ধ্যা ৬টার পর দোকান-পাট ও মার্কেট বন্ধ রাখার








