
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে গুজব, অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা মোকাবিলায় মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ শুরু করেছে। তিনি বলেছেন, সাম্প্রতিক তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম শনাক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, জরুরি জরিপে মোট ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করা হয়েছে।








