
জরিপের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রেস সচিব
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে তৈরি হওয়া বিতর্ক এখনও থামেনি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের অতীত কার্যকলাপের ওপর ভিত্তি করে পরিচালিত সাম্প্রতিক জনপ্রিয়তা জরিপের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১০ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বলেন, বহু বছর ধরে দমন-পীড়ন ও মানবাধিকার








