
হাসনাত: বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ে পরিণত
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিপীড়নমূলকভাবে দলীয়করণ করা হচ্ছে এবং এটি ক্রমেই ভয়াবহ মাত্রা নিচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক দখল হয়েছে; এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর স্বাধীন নেই—’বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ে পরিণত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ১১ দিনের বিকেলের সেশনে জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬ উত্থাপনের পর দাঁড়িয়ে তিনি








