
নৌপথে ৪২% ভাড়া বৃদ্ধির প্রস্তাব লঞ্চ মালিকদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়ার উর্ধগতি আনতে উদ্যোগ গ্রহণ করেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। তারা প্রস্তাব করেছে, ভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা উচিত। রোববার এই প্রস্তাবের একটি চিঠি পাঠানো হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের কাছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, ১৮ এপ্রিল








