
এখনই শুরু টিসিবির পণ্য বিক্রি: ঈদুল আযহা উপলক্ষে বিশেষ কার্যক্রম
ঈদুল আযহা উদযাপন উপলক্ষে আজ সোমবার (১১ মে) রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আগারগাঁওয়ে এ বিশেষ কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার টিসিবির উপ-পরিচালক (বাণিজ্যিক) মোঃ শাহাদাত হোসেন এক আদেশে এই তথ্য জানিয়েছেন। আদেশে জানানো হয়েছে, মে ১১ থেকে ২১ মে পর্যন্ত, অর্থাৎ ১০ দিন (শুক্রবার বাদে), সারাদেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ








