
২০২৭ সালের হজ: আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ (হিজরি ১৪৪৮) সালের হজের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হজযাত্রীদের নিবন্ধনসহ সব সংশ্লিষ্ট কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ২০২৭ সালের








