ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

ওয়ারী থানায় প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার আদেশ

নতুন একটি প্রতারণার মামলায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ ও বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৫ জুন) ওয়ারী থানায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা, ওয়ারী থানার

প্রেমিকা দিয়ে ‘হানিট্র্যাপ’ কৌশলে বাবাকে হত্যা: ছেলে ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে নিজের বাবাকে হত্যা করার অভিযোগে পিবিআই চট্টগ্রাম মেট্রো দুইজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ অনুসারে বয়স্ক বাবুকে প্রেমিকার মাধ্যমে ফাঁদে ফেলে, ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন ছেলে মো. বেলাল হোসেন (৩৫) এবং তার সহযোগী আব্দুল জলিল। পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশের এসপি এস এম রফিকুল ইসলাম সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে বলেন,

কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজা দুই মামলায় জামিন পেলেন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা রবিবার (১৪ জুন) সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করে দায়ের করা দুইটি মানহানি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি করে দুটি মামলায় স্থায়ী জামিন মঞ্জুর করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিকাব নিয়ে বিএনপির এমপির মন্তব্যে জাতীয় সংসদে হট্টগোল

রোববার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশনের সময় কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নিকাব-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র প্রতিক্রিয়া ও হৈচৈ দেখা যায়। মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এমপি হইয়া এসেছে—আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন। লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো

কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজা দুই মামলায় জামিন পেলেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে কটূক্তির অভিযোগে দায়ের করা দুইটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল

আগস্টের শেষ নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে: মন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। রোববার (১৪ জুন) সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের উঠানো প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, রূপপুর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং এটি জ্বালানি খাতে একটি যুগান্তকারী প্রকল্প। মন্ত্রী

দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ

লন্ডন থেকে এশিয়ার দিকে যাত্রা করার সময় দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। দুদকে দায়ের করা মামলার প্রেক্ষিতে ইন্টারপোল নোটিশের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদ লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। নির্ধারিত ফ্লাইটে অন্য যাত্রীদের সঙ্গে তিনি দুবাইয়ে নামলে বিমানবন্দরের এআই ক্যামেরা তার চেহারাটি স্ক্যান করে এবং সেটি ইন্টারপোল

সাবেক আইজিপি বেনজীরকে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) গ্রেপ্তার করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) বিকেলে সংসদ অধিবেশন শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নিশ্চিত করেছেন এবং তাকে পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে

রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হাইকোর্টে জেল-আপিল

রাজধানীর মিরপুর-পল্লবীতে সাত বছর বয়সী রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার হাইকোর্টে জেল-আপিল করেছেন। রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আপিল দুটি গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে এই মামলার রায় ও ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছিল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে হামলা করে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫)। তিনি বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে এবং রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয়রা জানায়, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে