
বেশ কিছু অঞ্চলে ভারি বর্ষণের আভাস ও আকাশে মেঘলা আকাশ
সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকছে দিন ও রাতের তাপমাত্রা, তবে কোথাও কোথাও ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া বিভাগের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তার সংলগ্ন অঞ্চলে রয়েছে। আশা করা হচ্ছে এটি আরও উত্তর দিকে অগ্রসর








