
জাতীয় পার্টির আশা: আসন্ন নির্বাচনে ৭০ আসনে ভালো ফলের সম্ভাবনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও ন্যায্যভাবে অনুষ্ঠিত হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসনে ভালো ফলের প্রত্যাশা করছে। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এই আশা ব্যক্ত করেন আজ রবিবার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। শামীম হায়দার জানান, গতকাল তারা ১৩ প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। এর মধ্যে ১১ জনের আপিল গ্রহণ করা








