
ময়মনসিংহে গারো স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, দু’জন গ্রেফতার
ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে। উপজেলার ধরা আশ্রমপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আবুল বাশার (২৫) কে গ্রেফতার করা হয়। এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে জুগলি ইউনিয়নের নয়াপাগা গ্রাম থেকে তার সহযোগী মিলন মিয়া








