
সংসদ সদস্যরা একদিনে দুটি শপথ নেবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একদিনে দুইটি শপথ গ্রহণ করবেন। প্রথমে সংসদ সদস্য হিসেবে, এরপর আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন তারা। এ ঘটনা খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে সব প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। সচিব কানিজ মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। শপথের এই কার্যক্রমের পাশাপাশি, একইদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান








