
বিশ্বনেতাদের বিশ্বাস অর্জন করছে নতুন সরকার: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নতুন সরকারের প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের গভীর আস্থা রয়েছে। তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করছেন, যা দেশের সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা জানান। এর আগে, মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত








