
কুল-বিএসপিএ অ্যাওয়ার্ডে তিন পুরস্কারে হামজা চৌধুরীর দাপট
বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল নক্ষত্র হামজা চৌধুরী কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এ তিনটি পুরস্কার জিতে আলো ছড়ালেন। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে তিনি ‘বর্ষসেরা ক্রীড়াবিদ’, অনলাইন ভোটে নির্বাচিত ‘পপুলার চয়েস’ এবং ‘বর্ষসেরা ফুটবলার’ (যা ঋতুপর্ণা চাকমার সঙ্গে যৌথভাবে) পুরস্কার লাভ করেন। বর্ষসেরা ক্রীড়াবিদের মনোনয়নে হামজার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। অনলাইন








