
সজলের হ্যাটট্রিকও বদলাতে পারেনি, খুলনা (কেইউজে) জিতল ২১ রানে
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর মধ্যে অনুষ্ঠিত প্রীতি টি-২০ ম্যাচে ২১ রানে জয় নিশ্চিত করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দর্শক সমাদৃত ও উত্তেজনাপূর্ণ ছিল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এমইউজে, ফলে ব্যাটিং করতে নেমে কেইউজে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে।








