
খুলনা জেলাতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে খুলনা জেলাতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। তিনি তার বক্তব্যে তরুণদের খেলাধুলায় এগিয়ে যাওয়ার জন্য








