
ক্লাব ভোটে সর্বোচ্চ ৭৩ পেয়ে বিসিবি পরিচালক হয়েছেন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্লাব ক্যাটাগরির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হয়েছেন তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণে তামিম ৭৩টি ভোট পান। ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার ছিলেন এবং মোট ৭৪টি ভোট পড়েছে। এই ক্যাটাগরির ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৬ জন প্রার্থী। নির্বাচিত








