
এইচএসসিতে ফেল করেছেন পেসার মারুফা
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ ফল প্রকাশ করে। এবারের ফলাফলে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম। এত বড় অপ্রত্যাশিত ফলাফলে অনেকেরই হতাশা বেড়েছে। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন ক্রীড়াবিদও। তাদের মধ্যে বাংলাদশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার অন্যতম।








