
বিশ্বকাপ চলাকালেই ইসরায়েলি গুলিতে গাজার গোলরক্ষকের মৃত্যু
বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা চলছে, তবু গাজার এক তরুণ গোলরক্ষকের জীবনের খেলা হঠাৎই থেমে গেল। সেলিম খাদের আল-আশকারকে আর কখনো মাঠে দেখা যাবে না, তার ভাঙা পরিবারের কণ্ঠে এখন শুধুই শোক আর বন্ধ হয়ে যাওয়া স্বপ্নের বর্ণনা। গত সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের উত্তর-পূর্বে আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ৩২ বছর বয়সী গোলরক্ষক সেলিম। তিনি স্থানীয় ক্লাব খাদামাত








