
ছত্তিশগড়ে বালুবিবাদে বিজেপি নেতাসহ তিনজন জ্যান্ত পুড়ে নিহত
ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়ের কোরিয়া জেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বিজেপির এক নেতা এবং আরও দু’জন জ্যান্ত পুড়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় স্বজনেরা ও পুলিশ সূত্রে শুক্রবার জানানো হয়েছে, বালু মাফিয়া ও অঞ্চল নিয়ন্ত্রণের দীর্ঘদিনের বিবাদই এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ বলে মনে করা হচ্ছে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে সোনহাত থানার নওগাইন গ্রামে ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত








