
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার কেরালার প্রামাদম স্টেডিয়ামে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়। বুধবার ২২ অক্টোবর, এ ঘটনা ঘটে যখন হেলিকপ্টারটি অবতরণের জন্য প্রস্তুত হচ্ছিল। দ্য হিন্দু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, হেলিপ্যাডের ভার সহ্য করতে না পারায় একটি অংশ ভেঙে যায় এবং হেলিকপ্টারটি অস্থির হয়ে পড়ে। তবে আশার খবর হলো, দুর্ঘটনায় কারো জীবনহানী বা গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতি হয়নি।








