
পুনেতে হত্যায় চাঞ্চল্য: বাগদত্তার কাছ থেকে শপিং নামে ১ কোটি রুপি প্রেমিককে দেওয়ার অভিযোগ
মহারাষ্ট্রের পুনেতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগারওয়াল (২৬) হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ বলছে, কেতনের বাগদত্তা সিয়া গোয়াল (২০) বিয়ের শপিং ও প্রস্তুতির অজুহাতে কেতনের কাছ থেকে প্রায় ১ কোটি রুপি নিয়েছিলেন। অভিযোগ আছে, পরে সেই পুরো টাকা তিনি তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে (২২) হাতে তুলে দেন। পুলিশের তদন্ত থেকে জানা গেছে, কেতন ও সিয়ার বিয়ে হওয়ার কথা ছিল।








