
সুপার এল নিনো তীব্র হচ্ছে—বিশ্বজুড়ে দুর্যোগের আশঙ্কা
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রশান্ত মহাসাগরের এল নিনো পরিস্থিতি আরও শক্তিশালী হয়ে দ্রুত ‘‘সুপার’’ পর্যায়ে পৌঁছাতে পারে, যা বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহ, খরা, ভারী বর্ষণ ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা বাড়িয়ে দিতে পারে। সংস্থাটি শুক্রবার (৩ জুলাই) এক সতর্কবার্তায় এই পূর্বাভাস প্রকাশ করে এবং সরকারের পাশাপাশি মানবিক ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে প্রস্তুতি বাড়ানোর আহ্বান








