
অর্থমন্ত্রী আশ্বাস: আমানতকারীরা সুদসহ টাকা পাবেন, ‘হেয়ারকাট’ হবে না
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের টাকা সুদসহ ফিরে পাবেন এবং কোনো ধরনের ‘হেয়ারকাট’ হবে না। তবে এসব ব্যাংক লোকসানের মধ্যে থাকায় টাকা ফেরত দিতে কিছু সময় লাগতে পারে বলে তিনি সতর্ক করেছেন। আজ বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি ৭১ অনুযায়ী জরুরি প্রয়োজনীয় বিষয়ে আনা নোটিশের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, এ ঘটনাকে তিনি








