
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা: খেলাপি ঋণসহ ঝুঁকি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা
দেশের ব্যাংকখাতে খেলাপি ঋণ এবং অন্যান্য ঝুঁকি এখন থেকেই শনাক্ত ও পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক তদারকি ও নিয়ন্ত্রন ব্যবস্থা জোরদার করছে। এর অংশ হিসাবে, তফসিলি ব্যাংকগুলোকে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বতী প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, ‘ব্যাংক-কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’








