
২৮ দিনে নয় — ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২.৪২ বিলিয়ন ডলার
রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা এপ্রিলেও অব্যাহত রইল। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা মোট ২.৪২ বিলিয়ন (২৪১ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার পাঠিয়েছেন। বর্তমান বাজারদর প্রতি ডলারে ১২২ টাকা ধরে এটির মূল্য দাঁড়ায় প্রায় ২৯ হাজার ৪৮৭ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জানানো হয়েছে, গত বছরের একই সময়ে সেই পরিমাণ ছিল ২০৫ কোটি








