
মে মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৩০ লাখ ডলার
চলতি মে মাসের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এই তথ্য জানান। হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে প্রথম ১৩ দিনে রেমিট্যান্স ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। তুলনায় এবার পাঠানো অর্থ বেড়েছে প্রায় ৪৭ কোটি








