
দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমল
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। বাজুস শনিবার (২৩ মে) সকালেই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য কমায়








