
ঈদের আগেই স্বর্ণের দাম ফের বাড়ল
পবিত্র ঈদুল আজহার আগেই দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২,১৫৮ টাকা বৃদ্ধি ঘোষণা করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরির স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ২,৩৮,১২১ টাকা। বাজুস সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে এবং জানিয়েছেন, নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।








