
ঈদুল আজহার আগে ফের বেড়েছে স্বর্ণের দাম
পবিত্র ঈদুল আজহার আগেই দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি ভরিতে ২,১৫৮ টাকা বাড়িয়েছে, ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৩৮,১২১ টাকা। বাজুস সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন চালিত দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। বাজুসের ঘোষণার








