
এক ডলারের বিনিময় হার প্রায় ১২২–১২৩ টাকা: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের নীতিগত উদ্যোগের ফলে বৈদেশিক লেনদেনে ধীরে ধীরে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে এবং এক মার্কিন ডলারের বিনিময় হার বর্তমানে প্রায় ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে রয়েছে। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ (বীর বিক্রম)। প্রশ্নে আবুল








